September 19, 2026, 6:20 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার ভোরে উপজেলার মধুরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শামশুল আলম (৫৫) ও তার দুই বছর বয়সী ছেলে ছৈয়দুল আমিন। শামশুল আলম মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার ফকিরের ডেইল এলাকার নুরুল আলমের ছেলে। তারা সম্প্রতি আশ্রয়ের আশায় বাংলাদেশে পালিয়ে আসে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, তার ইউনিয়নের কুতুপালং মধুরছরা গুলশানপাহাড় দুর্গম এলাকা। এবার আসা রোহিঙ্গারা দুর্গম পাহাড়েও ঝুপড়ি তুলে বাস করছে, যা হাতির নিয়মিত বিচরণ ক্ষেত্র।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ভোরে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে হাতির পাল নেমে আসে লোকালয়ে। এ সময় ওই এলাকার ক্যাম্পের রোহিঙ্গার দিগ্বিদিক হয়ে ছোটোছুটি করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যুর। এ সময় আহত হন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহত বাবা ছেলের উদ্ধার করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com