November 4, 2026, 5:41 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন সিলেটের ইমরানুল হাসান

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন সিলেটের ইমরানুল হাসান

সিলেটের আলো ডেস্ক : মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার সন্তান ইমরানুল হাসানকে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জন প্রশাসন মন্ত্রণালয়ের কতৃক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়- মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা ইমরানুল হাসানকে স্ববেতনে প্রেষণে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে ন্যস্ত করা হল। জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকরেরও নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ইমরানুল হাসান বিসিএস এ প্রশাসন ক্যাডারে উত্তীর্ন হয়ে দীর্ঘ দিন মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং সিলেট জেলা জজ কোর্টের সরকারী ভিপি কৌসুলী এড. মো. রাজউদ্দিনের জামাতা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com