September 19, 2026, 8:22 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট নগরীর সুবিদ বাজারের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

সিলেট নগরীর সুবিদ বাজারের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর সুবিদ বাজারের ইউনিক টেলিকমের স্বত্বাধীকারী মো: জালাল আহমদকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন সুবিদ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। শনিবার সকাল ১১টায় সুবিদ বাজারে, ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
জুবায়ের আহমদের সভাপতিত্বে ও এ কে এম মাছুমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সুবিদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আলেখ মিয়া, সহ-সভাপতি ছাদিক মিয়া, জাহঙ্গীর আলোম, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবের আহমদ, প্রচার সম্পাদক লিটন আহমদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দিলাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ডা: মখলিছুর রহমান, নূরানী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম মাছুম, নির্বাহী কমিটির মনিরুল হক ভুঁইয়া, সহ সম্পাদক শাহরিয়ার শামিম, বাজার সমিতির সদস্য- বিজয় চন্দ্র দাস, শামিম আহমদ, সাদিন মিয়া, নূর আহমদ কবির, সামস্ আহমদ, মোহসিন মিয়া, তুফায়েল আহমদ, বজলুর রহমান বাবুল প্রমুখ।
বক্তরা বলেন, একজন সৎ, নিরীহ ব্যবসায়ী মো: জালাল আহমদ। দীর্ঘদিন ধরে সুবিদ বাজারে সুনামের সহিত ইউনিক টেলিকম তার ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করে আসছেন। এলাকায় এবং সুবিদ বাজারে তার কোন ধরনের আজ পর্যন্ত অভিযোগ নেই। কিন্তু টাকার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে আজ কারাগারে। এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ করেন পাশাপাশি অবিলম্বে তার নির্শত মুক্তির আহ্বান জানান নেতৃবৃন্দ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com