November 5, 2026, 2:55 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
‘অসুস্থ’ এরশাদ হাসপাতালে

‘অসুস্থ’ এরশাদ হাসপাতালে

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে অসুস্থবোধ করায় তাকে সেখানে ভর্তি করা হয়। বুধবার মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জাপা চেয়ারম্যান গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন। তিনি রংপুরের তানকুটি এলাকায় এক কর্মীসভায় অংশগ্রহণের পর মঙ্গলবার রাতে শহরের দর্শনার বাড়িতে ফিরছিলেন। সচিব খালেদ বলেন, বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ সময় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, গরমের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়েছিল। প্রাথমিক চিকিৎসায় রাতেই তার শারীরিক অবস্থা স্বাভাবিক হয়েছে। বিশ্রাম শেষে বুধবার দুপুরের দিকে তিনি বাড়ি ফিরতে পারবেন বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন সচিব খালেদ। এরআগে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারে রোববার রংপুর সফরে যান জাতীয় পার্টির চেয়ারম্যান। সোমবার জাতীয় পার্টির মেয়র প্রার্থীর পক্ষে দিনভর প্রচার চালান তিনি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com