August 5, 2026, 7:05 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
আগস্টের প্রথম দিনে সিলেট আওয়ামী লীগের শোক র‌্যালি

আগস্টের প্রথম দিনে সিলেট আওয়ামী লীগের শোক র‌্যালি

সিলেটের আলো রিপোর্ট : শোকাবহ আগস্টের প্রথম দিনে মঙ্গলবার সিলেটে শোক র‌্যালি করেছে আওয়ামী লীগ। জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত শোক র‌্যালি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালি পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে খুনি চক্র এ দেশ থেকে বাঙালি জাতীয়তাবাদকে হত্যা করতে চেয়েছিল। ফাঁসির দন্ডপ্রাপ্ত সেসব খুনীদের অনেকেই এখনো বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে দেশে এনে রায় কার্যকরের মাধ্যমে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।

বক্তারা শোককে শক্তিকে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com