June 21, 2026, 5:36 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশের উন্নয়নে ভুমিকা রাখেন : এমপি হাবিব

সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশের উন্নয়নে ভুমিকা রাখেন : এমপি হাবিব

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সাংবাদিকরা তাঁদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়নে ভুমিকা রাখেন। তাই সাংবাদিকদের যথাযথ মুল্যায়ন করা আমাদের নৈতিক দ্বায়িত্ব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার কামালবাজারস্থ তাঁর নিজ বাড়িতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা যেকোনো ঘটনা দুর্ঘটনায় সবার আগে এগিয়ে যান। জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে জনগণের মাঝে পৌঁছে দেন। এজন্য আমরা ঘরে বসে সব বিষয়ে জানতে পারি।
সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে যাছাই-বাছাই করে সত্য সংবাদ উপস্থাপনের জন্য দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি তিনি আহবান জানান।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com