August 5, 2026, 9:43 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
আত্রাইয়ে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আত্রাইয়ে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ পৃথক সংবাদ সম্মেলন করেছে।

গতকাল বুধবার উপজেলা দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সোয়ব ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল।

লিখিত বক্তব্যে তারা বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ও স্থানীয় সাংসদ ইসরাফিল আলমের উন্নয়ন তুলে ধরতে গত ১০ সেপ্টেম্বর আত্রাইয়ে আমরা মোটরসাইকেল শোভাযাত্রা করি। একটি মহল ঈর্ষান্বিত হয়ে এ শোভাযাত্রাকে সন্ত্রাসী ও সর্বহারাদের আখ্যায়িত করে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, অধ্যক্ষ মাজেদুর রহমান, যুবলীগের সভাপতি শেখ মো. হাফিজুল, শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com