June 21, 2026, 5:02 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
‘আদিবাসীদের অধিকার প্রদানে সরকার আন্তরিক নয়’

‘আদিবাসীদের অধিকার প্রদানে সরকার আন্তরিক নয়’

?

শাবি প্রতিনিধি : জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রের এক দশক পেরিয়ে গেলেও তা বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব আছে বলে মনে করছেন আদিবাসী নেতারা। এছাড়া দেশের আদিবাসিদের অধিকার প্রদানে সরকারও খুব বেশী আন্তরিক নয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক আদিবাসী দিবসে’ বক্তারা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস, সাস্ট’ ও সমাজকর্ম বিভাগ আলাদা আলাদা ভাবে দিবসটি উপলক্ষে র‌্যালী, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ, সচেতন নাগরিক কেন্দ্র, সিলেট (সনাক) ও এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) যৌথভাবে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে ‘এসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস, সাস্ট ’ এর উদ্যোগে দুপুরে র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক তুহিন ত্রিপুরা বলেন, ‘আদিবাসীদের প্রতি সরকারের বৈরী মনোভাব স্পষ্ট। আদিবাসীদের অধিকার আদায়ে কিংবা প্রদানে সরকার আন্তরিক নয়। জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রের এক দশক পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে তা বাস্তবায়নে কোন উদ্যোগই নেওয়া হচ্ছে না’।

অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ‘আদিবাসীদের মৌলিক অধিকার, ভূমি, আদিবাসীদের রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষাসহ নিজস্ব ভাষা ও জীবনধারা সংরক্ষণের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে’।

সংগঠনটির সভাপতি পরেশ চাকমার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন প্রক্টর জহীর উদ্দিন আহমেদ, সদস্য পিন্টু চাকমা প্রমুখ। অন্যদিকে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও ‘মণিপুরী থিয়েটার’র পরিবেশনায় সাংস্কৃতিক আনুষ্ঠানেরও আয়োজন করেছে সংগঠনটি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com