November 4, 2026, 10:53 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার সিলেট উপশহরে 

আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার সিলেট উপশহরে 

সিলেটের আলোঃ :: সিলেট নগরীর উপশহর এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। রোববার বিকেলে শাহজালাল উপশহরে জি-ব্লকের ৫ নাম্বার রোডের একটি বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত চৌধুরী মালিহা নওশিন (২৬) ওই এলাকার আমেরিকা প্রবাসী আদনান চৌধুরীর স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হযরত শাহপরান (রহ.) থানার সেকেন্ড অফিসার সুহেল রানা বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো আত্মহত্যা করেন।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com