November 4, 2026, 9:30 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আর্তমানবতার সেবায় নিয়োজিত ফুড ব্যাংকিং টিম সিলেট

আর্তমানবতার সেবায় নিয়োজিত ফুড ব্যাংকিং টিম সিলেট

সিলেট স্বার্থহীন সমাজ কল্যান সংস্থার ব্যবস্থাপনায়
“ডাস্টবিনে নয় অসহায় মানুষের মুখে অন্ন”
এই স্লোগান কে সামনে নিয়ে দীর্ঘ এক বছর ধরে
অবশিষ্ট খাবার ডাস্টবিনে ফেলে না দেয়ার
সচেতনতায় কাজ করছে ফুড ব্যাংকিং টিম সিলেট।

গত ৩০ সেপ্টেম্বর, রবিবার মধ্যরাতে উপশহর এলাকার
“শাক ভাত” রেস্টুরেন্ট থেকে
কল আসে ফুড ব্যাংকিং টিম সিলেটের কল সেন্টারে
সেখানে বেশ কিছু গরুর গোশত অবশিষ্ট রয়ে গেছে
উনারা সে গুলো অপচয় করতে চাইছেন না।
ফুড ব্যাংকিং টিম সিলেট
সেই খাবার সংগ্রহ করে নিজ দায়িত্বে রেখে দেয়।

পরবর্তিতে ১ অক্টোবর সোমবার নিজেদের অর্থায়নে
ভাত, ডাল ও সবজির রান্না করে
আম্বরখানা গোল্ডেন টাওয়ারের ৩য় তালায় অবস্থিত
হযরত হাসান হোসেন (রঃ) এতিম মাদ্রাসার
প্রায় ৭৫ জন শিক্ষার্থীদের
রাতের খাবার হিসেবে দেওয়া হয়।
বাচ্চারা সেই খাবার আত্মতৃপ্তি সহকারে খায়
এবং শিক্ষক সহ সকলে আমাদের
ফুড ব্যাংকিং টিম সিলেটের দীর্ঘায়ু কামনা করে,

#চলো_শপথ_করি_অসহায়_মানুষের_পাশে_থাকি।
ব্যবস্থাপনায়ঃ
#স্বার্থহীন_সমাজ_কল্যান_সংস্থা


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com