September 19, 2026, 5:01 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ইউরোপে মুসলমানদের সংখ্যা প্রতি বছর বাড়ছে

ইউরোপে মুসলমানদের সংখ্যা প্রতি বছর বাড়ছে

সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টার নতুন এক জরিপের ভিত্তিতে জানিয়েছে ২০৫০ সালের মধ্যে ইউরোপের কয়েকটি দেশে মুসলিম জনসংখ্যা প্রায় তিনগুণ বাড়বে।

জরিপ সংস্থা পিউ আরও বলছে, জার্মানিতে অভিবাসী গ্রহণের কারণে ২০১৬ সালে ৬.১ শতাংশ মুসলিম জনসংখ্যা বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে দেশটিতে মুসলিম জনসংখ্যা বাড়বে ১৯.৭ শতাংশ। অথচ পূর্ব ইউরোপীয় দেশ পোল্যান্ডে মুসলিম সংখ্যা বৃদ্ধির হার দশমিক ১ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে মাত্র দশমিক ২ শতাংশ। এতে উভয় অংশের মাঝে পার্থক্য দেখা যাচ্ছে।

ইউরোপের জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে অভিবাসীকে অনেকেই চিহ্নিত করছেন। তবে গবেষণা বলছে, এখন শুধু নতুন অভিবাসন নয়, আগে যারা ইউরোপে এসেছেন, তাদের জনসংখ্যা বৃদ্ধিও একটি বড় কারণ হবে।

এমনকি ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮ দেশ এবং নরওয়ে ও সুইজারল্যান্ড যদি অভিবাসীদের জন্য সীমান্ত বন্ধ করে দেয় তবুও সেখানকার তরুণ মুসলিমদের বয়স ও উচ্চ জন্মহারের কারণে পশ্চিম ইউরোপে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকবে। কিন্তু পূর্ব ইউরোপে এ হার সর্বদাই কম থাকবে।

ইউরোপে গড় জন্মহার ১.৬ শতাংশ, যেখানে মুসলিমদের জন্মহার ২.৬ শতাংশ।

এছাড়া ইউরোপে অমুসলিমদের চেয়ে মুসলিমরা বেশ তরুণ। ১৫ বছরের কম বয়সী মুসলিমদের হার ২৭ শতাংশ এবং নন-মুসলিমদের হার ১৫ শতাংশ।

২০১৬ সালে ইউরোপের ৩০টি দেশে মোট ৪.৯ শতাংশ মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৮ লাখে। ২০১০ সালে এ সংখ্যা ছিল ১ কোটি ৯৫ লাখ। ২০১৪ সালের পর থেকে প্রতি বছর ইউরোপের দেশগুলোতে প্রায় ৫ লাখ মুসলিম অভিবাসী আসছে। ইউরোপে মুসলমান জনসংখ্যা বৃদ্ধিতে তাদের অবদান রয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com