June 21, 2026, 5:20 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগের মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার এ পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম ।

২০ সেপ্টেম্বর এ মামলার আসামির উপস্থিতি ও অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার আসামি ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাস আদালতে হাজির না হওয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে গত ৩১ মে ইমরান ও সনাতনের নাম উল্লেখ করে মানহানির মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী এই নালিশি মামলা করেন।

মামলার আরজিতে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রধান প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ইমরানের নেতৃত্বে বের হওয়া ওই মিছিল থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে স্লোগান দেয়া হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com