August 5, 2026, 5:11 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
উৎসবের উল্লাসে দুর্ঘটনা, আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

উৎসবের উল্লাসে দুর্ঘটনা, আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বগুড়া প্রতিনিধি : নবগঠিত মোকামতলা উপজেলা ঘোষণার আনন্দে গত শুক্রবার যেন উৎসবের জনপদে পরিণত হয়েছিল পুরো মোকামতলা এলাকা। বগুড়া-রংপুর মহাসড়কে নেমে এসেছিল হাজারো মানুষ। শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী মানুষের মুখে ছিল উচ্ছ্বাসের হাসি। আতশবাজি, পটকা আর ব্যান্ডপার্টির তালে তালে নেচে-গেয়ে নতুন উপজেলার আনন্দ ভাগাভাগি করেন সবাই।

কিন্তু আনন্দের সেই উৎসবের মধ্যেই ঘটে যায় হৃদয়বিদারক এক দুর্ঘটনা। মোকামতলা এলাকার শংকরপুর গ্রামের মোঃ আপেল এর ছেলে ১২ বছর বয়সী শিশু সিয়ামের চোখে আতশবাজির ধোঁয়া ও আগুনের ঝলক লাগলে তার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে সে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির। সংবাদটি দেখেই তিনি তাৎক্ষণিকভাবে শিশুটির চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান জানান, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে শিশুটির পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, প্রতিমন্ত্রী সেসব সহযোগিতাও করবেন।এদিকে প্রতিমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, রাজনৈতিক দায়িত্বের বাইরে গিয়ে একজন অভিভাবকের মতো অসহায় শিশুটির পাশে দাঁড়িয়েছেন মীর শাহে আলম।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com