September 19, 2026, 9:29 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
এভাবেই জালিয়াতির মাধ্যমে শনিবার (১৮ নভেম্বর) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

এভাবেই জালিয়াতির মাধ্যমে শনিবার (১৮ নভেম্বর) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

শাবি প্রতিনিধি :: ছোট মাইক্রোফোন আকৃতির একটি ডিভাইস। যা ব্লুটুথের মাধ্যমে সংযোগ করা হয়েছে ক্রেডিট কার্ড আকৃতির ফোনের সাথে। আর এই ডিভাইসের মাধ্যমে হলরুমের বাহির থেকে প্রশ্নের উত্তর শুনে পরীক্ষা দিচ্ছিলেন ভর্তিচ্ছু এক শিক্ষার্থী। তবে ভাগ্য তার হাতে ছিল না; ফলে কানের ক্ষুদ্র ডিভাইসটি পড়ে যায় নিচে। আর তাৎক্ষণিক ধরা পড়ে যান হল পরিদর্শকের হাতে।‘বি’ ইউনিটের পরীক্ষা দিতে গিয়ে কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে নগরীর বন্দর বাজারস্থ রাজা জি.সি হাই স্কুল কেন্দ্রের ৪নং কক্ষ থেকে ডিভাইসহ তাকে আটক করা হয়। এসময় পরিদর্শক হিসেবে ছিলেন শাবির আইপি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস এবং ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত।

অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসান (রোল নম্বর- ১১২৯৮০১) বলেন, কানের মধ্যে ছোট ইলেকট্রনিক্স ডিভাইস বসাইয়ে সে বাইরে থেকে আসা কণ্ঠে প্রশ্ন ও উত্তর শুনে পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ করে তার কান থেকে ডিভাইসটি নিচে পড়ে যায়। এসময় কক্ষে কর্মরত শিক্ষক টের পেয়ে যান। এভাবে পরীক্ষায় উত্তর সরবরাহকারীকে ৫ লক্ষ টাকা দিতে হবে এমন চুক্তি করেন। তবে উত্তর সরবরাহকারী ব্যক্তি কোচিংয়ের পরিচিত একজন বলে জানান এ প্রতিবেদককে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com