September 20, 2026, 6:29 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
এমপি সেলিমের বাসার কেয়ারটেকারকে হত্যার অভিযোগে গ্রেফতার তিন

এমপি সেলিমের বাসার কেয়ারটেকারকে হত্যার অভিযোগে গ্রেফতার তিন

 

সিলেটের আলো::
সিলেট-৫ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিনের রায়নগর রাজবাড়িস্থ বাসার সামনে তার কেয়ারটেকারকে পিঠিয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে- নগরীর বালুচার এলাকার বাসিন্দা আরেফ আহমদ ও খরাদি পাড়ার বাসিন্দা পিযুষ ও সাব্বির। বৃহস্পতিবার রাতে সেলিম উদ্দিনের বাসার কেয়ারটেকার সুশেন দাসকে পিঠিয়ে আহত ছাত্রলীগ নামধারী কিছু যুবক। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সুশেন দাস মারা যান। এ ঘটনায় জড়িত তিন ছাত্রলীগ কর্মীকে শনিবার আটক করেছে শাহপরাণ থানা পুলিশ।
শাহপরার থানা পুলিশ জানিয়েছে, সুশেন দাসের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জলালপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি সাবেক এমপির বাসা দেখাশুনা করতেন। ওইদিন রাতে বাসার সামনে আড্ডা দেওয়ায় নিষেধ করাকে কেন্দ্র করে সুশেনকে মারধর করা হয়। একদিন পর হাসপাতালে তিনি মারা যান। উপশহর পুলিশ ফাড়ির ইনচার্জ সুহেল রানা জানিয়েছেন, সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। তারা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com