September 19, 2026, 8:14 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বগুড়ার সাবেক সংসদ সদস্য পুতুল

করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বগুড়ার সাবেক সংসদ সদস্য পুতুল

সিলেটের আলোঃঃ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল।

বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি প্রয়াত এমপি মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু জানান, ‘কামরুন্নাহার পুতুল গত কয়েকদিন ধরে জ্বর, কাশি, পাতলা পায়খানা এবং খাবারে অরুচি জনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।’

তিনি বলেন, কামরুন্নাহার পুতুল ক’দিন আগে তার অসুস্থ ছেলেকে দেখতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর থেকে তিনি অসুস্থতা বোধ করেন। তার শারীরিক সমস্যাগুলো করোনা উপসর্গের সঙ্গে মিলে যাওয়ায় তিনদিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। তবে করোনা সন্দেহভাজন হিসেবেই তার লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য- ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কামরুন্নাহার পুতুল তৎকালীন বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত হয়েছিলেন। তার স্বামী মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বগুড়ার গাবতলী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com