September 19, 2026, 6:36 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
করোনায় হাওর পাড়ে ভিন্ন রকম ঈদ

করোনায় হাওর পাড়ে ভিন্ন রকম ঈদ

সুনামগঞ্জ প্রতিনিধি : এবার ঈদ এসেছে এক ভিন্ন পরিস্থিতিতে। যেখানে নেই আনন্দ আছে উৎবেগ আর উৎকণ্ঠা। সবার মাঝেই বিরাজ করছে করোনা ভাইরাসের আতংক। সাথে যুক্ত আছে বৈরী আবহাওয়াও। ফলে হাওরাঞ্চলে এবার নেই ঈদের আনন্দ।
এবার ঈদের জামায়াত পড়তে হয়েছে বৃষ্টিতে ভিজে। তবে ছিলো না খোলা স্থানে উৎসব মুখর পরিবেশে জমায়েত হয়ে নামাজ আদায় করার দৃশ্য। ছিল না কুলাকুলি করার চিত্রও। নামাজ শেষে যার যার মতই নিজ নিজ বাড়িতে চলে গেছেন।
এমনি চিত্র দেখা গেছে সুনামগঞ্জের হাওরাঞ্চলের গ্রামগুলোতে। হাওরপাড়ের গ্রামগুলোতে উৎসবের আয়োজন না থাকলেও সাভাবিক ভাবে চলাফেরা করছে সবাই।
টাংগুয়ার হাওর পাড়ের বাসিন্দা হাদিউজ্জামান জানান, এবার ঈদ এলেও ঈদে কোন আনন্দ নেই। সবখানে সবার মাঝেই নিরাবতা। করোনায় যেন সবকিছু শেষ করে দিয়েছে। সাথে আবার বৈরী আবহাওয়া ফলে ঘর বন্ধ অবস্থায় আছে সবাই। নামাজও পড়তে হয়েছে বৃষ্টি ভিজে। অথচ প্রতি ঈদেই কতই না আনন্দ হত। সবাই সবাই আত্নীয় স্বজন নিয়ে বেড়াতে যাওয়া হতো। টাংগুয়ার হাওরে প্রতি ঈদেই প্রচুর পর্যটক নৌকা নিয়ে মাইক বাজিঁয়ে আসত এবার তো কোন কিছুই নাই।
সীমান্ত এলাকার বাসিন্দা সাংবাদিক সাবজল আহমেদ জানান, প্রতি বছরেই ঈদ করি অনেক আনন্দ সাথে এবার একবারেই ভিন্ন রখম কোন আয়োজন নেই। করোনায় সব আনন্দই মাটি করে দিয়েছে। এখন নিজেদের নিরাপত্তা নিয়েই সবাই ব্যস্থ।
উত্তর বড়দল ইউনিয়নের বাসিন্দা ও সমাজ সেবক মাসুক মিয়া বলেন, ঈদ মানেই আনন্দ। কিন্তু এবার ঈদের আনন্দ করোনায় শেষ করে দিয়েছে। তারপরও সবাই সবার নিজ নিজ অবস্থা থেকে নিজেদের পরিবারের সদস্যদের নিয়েই ঈদের আনন্দ উদযাপন করছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com