November 4, 2026, 11:19 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ

করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ

সিলেটের আলোঃ কোভিড-১৯ জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারি পুলিশ কমিশনার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপ্স) শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরতেই কোভিড-১৯ জয়ী পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ কমিশনার। অনুষ্ঠানে প্রত্যেক কোভিড-১৯ জয়ী পুলিশ সদস্য তাদের নিজ নিজ অভিজ্ঞতা উপস্থাপন করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে পুলিশ কমিশনার অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট বিভাগের সকল প্রতিনিধিদের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার যে সকল পুলিশ সদস্য ও নন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি সকল পুলিশ সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করার আহবান জানান। বর্তমানে যারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন-তাদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা তার খোঁজখবর রাখার জন্য সকল অফিসারদের নির্দেশ প্রদান করেন। যারা করোনা জয় করে কাজে যোগদান করেছেন তাদের উত্তোরত্তর উন্নতি কামনা করে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। করোনা মোকাবেলায় সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও আইজিপিকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার করোনায় আক্রান্ত যাদের অবস্থা সংকটাপন্ন-তাদেরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হচ্ছে।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার পিপিএম-স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com