June 22, 2026, 12:12 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
কানাইঘাটে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ, নিহত ১

কানাইঘাটে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ, নিহত ১

সিলেটের আলো :: কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের বায়মপুর বদিকোনা গ্রামে বিরোধপূর্ণ একখন্ড ফসলি জমির দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে ফারুক আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বায়মপুর বদিকোনা গ্রামের মৃত আরব আলীর ছেলে হাফিজ ইসলাম উদ্দিনের পরিবারের সাথে একই গ্রামের মৃত আছদ রাজার ছেলে আলা উদ্দিনের পরিবারের সদস্যদের বাড়ির পাশের মৌজায় অবস্থিত প্রায় ৬৬ শতক ফসলি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আলা উদ্দিন, তার ভাই ফারুক আহমদ ও মাসুক আহমদ গংরা বিরোধপূর্ণ ১৬ শতক জমিতে ধানের চারা রোপন করতে যান। খবর পেয়ে হাফিজ ইসলাম উদ্দিনের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রোপনকৃত জমি দখল করতে গেলে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আলা উদ্দিন পক্ষের ফারুক আহমদ (৩৮), মাসুক আহমদ (৩৫) ও আলা উদ্দিন (৪৮) এবং হাফিজ ইসলাম উদ্দিন পক্ষের হাফিজ ইসলাম উদ্দিন (৪৫), তার ভাতিজা সেলিম আহমদকে (৩৪) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানী হাসপাতালে মারা যান ফারুক আহমদ।

আহত হাসান আহমদ, শামীম আহমদ ও ফয়জুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, দীর্ঘদিন ধরে হাফিজ ইসলাম উদ্দন ও আলা উদ্দিনের পরিবারের মধ্যে বেশ কিছু ফসলি জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সংঘর্ষে আহত ফারুক আহমদ ওসমানী হাসপাতালে মারা গেছেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে এলাকায় পুলিশি অভিযান চলছে। দুজনকে আটক করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com