June 21, 2026, 5:03 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আগফৌদ নারাইনপুর পশ্চিম গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুক্রবার পৌনে ১টায় ওয়াহিদুর রহমান রিপন (২৩) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওয়াহিদ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নারাইনপুর গ্রামের ইমান আলীর পুত্র। এক বছর ধরে সে গাছবাড়ী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে কর্মরত ছিল।

স্থানীয় সূত্র জানায়, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের গাছবাড়ী বাজার অভিযোগ কেন্দ্রের কর্মরত লাইনম্যান আগফৌদ নারাইনপুর পশ্চিম গ্রামের জামে মসজিদের পাশে পল্লীবিদ্যুতের বিচ্ছিন্ন একটি লাইন মেরামত করছিলেন। এ সময় বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদুর রহমান রিপন ঘটনাস্থলে মারা যায়। তার বাম পায়ের পাতা ও ডান হাতের কব্জিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখমের চিহ্ন রয়েছে।

এদিকে, সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর জিএম মোঃ আবু হানিফ মিয়া ও কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী নজরুল ইসলাম মোল্লা ঘটনাস্থলে ছুটে যান। সুরতহাল রিপোর্ট তৈরীর পর নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম।

অন্যদিকে রিপন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কানাইঘাট পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com