September 19, 2026, 4:03 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
কিস্তির চাপ

কিস্তির চাপ

ছাদেকুল ইসলাম রুবেল
দুই কিস্তি দেইনি আমি হাতটা খালি তাই,
রাগ করে যে কিস্তিওয়ালা নিছে গাভীন গাই।
স্বামীসহ আমায় ওরা গাছের সাথে বেঁধে,
যা ছিল মোর সব নিয়েছে হয়নিকো লাভ কেঁদে।

বানের জলে ঘর ভেসেছে পরের ভিটায়
দুঃখে আছি, কেমনে দিব ঋণের কিস্তি
দিন মিলে এক মুষ্ঠি খাবার কেহ দিলে
অন্যের আশায় বসে থাকি পথ পাণে চেয়ে।

ফসলগুলো নষ্ট সবি কষ্টে ও চেনশনে আছি খুব,
কিস্তিওয়ালা এমন দশায় তবুও নেই চুপ ।

প্রতিদিনে চাপ দিয়ে যায় কিস্তির দিতেই হবে
নইলে খবর আছে, আমার মত এমন জ্বালা
কে সহিছে কবে লজ্জায় মরে যাই একা?

ভাত জোটেনা দুই বেলা রোজ ঘুমাইনাকো রাতে
পরিবারের,কারও মুখের দিকে তাকাইতে পারিনা
কিস্তি যায় করে ঐ হারাম খোরের জাতে।

এ জুলুমের বিচার আমি কার কাছে বা চাই,
ছাগল নিছে মুরগী নিছে নিছে গাভীন গাই
ঋণ নিবোনা আর কখনো কান ধরিয়া কই,
কথার খেলাপ হলেই আমি এক বাপের নই!


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com