September 20, 2026, 12:15 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
কুচাই ইউনিয়ন গণসংযোগ করছেন লাঙ্গলের প্রার্থী আতিকুর রহমান আতিক

কুচাই ইউনিয়ন গণসংযোগ করছেন লাঙ্গলের প্রার্থী আতিকুর রহমান আতিক

সিলেটের আলো:: সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, আল্লাহ সহায় থাকলে কোন অপশক্তি নির্বাচনে জনগণের আমানত ভোট চুরি করতে পরবেনা। ২৮ জুলাই সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারে সেটি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। ভোট ডাকাতির চেষ্টা হলে সাধারণ জনগণ রুখে দাঁড়াবে মন্তব্য করে আতিক আরো বলেন, আমি ঋণ খেলাপী নই। আমার কোন ব্যাংক লোন নেই। আমি জনগণের কল্যাণে কাজ করবো। জনগণের আমানত রক্ষা করবো। ২৮ জুলাই লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য এলাকার মানুষের প্রতি তিনি আহ্বান জানান।

বৃহস্পতিবার দুপুর ৪ ঘটিকার সময় কুশিঘাট থেকে শুরু করে ৪ নং কুচাই ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা করেন। শ্রীরামপুর কার্যালয় উদ্বোধন করেন, এবং প্রতিটি বাজারে ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণা চলাকালে সাথে ছিলেন। দক্ষিণ সুরমার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আলম ও জেলা তরুণ পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সাদিকুর রহমান সোহেল ও ছাত্রনেতা টুটন, মামুন আহমদ, শাহাজান, ছাত্রনেতা জিয়া, ও দিলু ও অনেক নেতা কর্মীরা, তাজেল ও বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com