June 21, 2026, 6:45 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
কুমারগাঁওয়ে পুকুরে মিললো নিখোঁজ তরুণীর লাশ

কুমারগাঁওয়ে পুকুরে মিললো নিখোঁজ তরুণীর লাশ

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর কুমারাগাঁওয়ে নিখোঁজের দুইদিন পর পুকুরের পানিতে এক তরুণীর লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পুকুরে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে মহানগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও মাহমুদ শাহ টিলার একটি পুকুর থেকে আকলিমা নামের ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। সে সুনামগঞ্জের সিংপুর গ্রামের সনাফর আলীর মেয়ে।

জানা যায়, আকলিমা ও তার এক বোন মাহমুদ শাহ টিলার পার্শ্ববর্তী একটি কলোনিতে বসবাস করে আসছে। শুক্রবার দুপুর থেকে আকলিমাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে তার লাশ মাহমুদ শাহ টিলার একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তার গলায় ওড়না পেচানো ছিল।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম সিলেটভিউ২৪ডটকমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকলিমাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com