September 19, 2026, 5:00 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
কুষ্টিয়ায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া প্রতিনিধি : সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ, নৈতিকতা চর্চা এবং আধুনিক গণমাধ্যমের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালা। দেশের গণমাধ্যম অঙ্গনে গুণগত সাংবাদিকতা চর্চাকে আরও সমৃদ্ধ করতে বাংলাদেশমানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার উদ্যোগে গতকাল শনিবার (২৫ এপ্রিল) শহরের থানাপাড়াস্থ খেয়া রেস্তোরাঁয় আয়োজিত হয় “সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা-২০২৬”।

দিনব্যাপী এই কর্মশালাটি পরিণত হয় জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিনিময়ের প্রাণবন্ত মিলনমেলায়। জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল। তিনি বলেন, “সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। প্রযুক্তির বিকাশের এই সময়ে সাংবাদিকদের দক্ষতা ও নৈতিক অবস্থান আরও সুদৃঢ় করতে প্রশিক্ষণের বিকল্প নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট বাংলাদেশ পোস্ট মোহাম্মদ আহমদ উল্লাহ, আজকের পত্রিকার প্রতিনিধি ও ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুল হক দুদু, এস কে টেলিভিশনের চেয়ারম্যান ও দৈনিক স্বর্ণযুগের প্রধান সম্পাদক সোহেল খন্দকার, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও লালন টিভির চেয়ারম্যান সেলিম মাহমুদ, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার রিপন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা এবং কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, এবিসি ন্যাশনাল নিউজ এর প্রকাশক ও সম্পাদক মো.জাহাঙ্গীর রাজিব রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার সভাপতি ও দি বাংলাদেশ টুডে এবং দৈনিক আমাদের সময়-এর স্টাফ রিপোর্টার শামসুল আলম স্বপন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দক্ষ ও সচেতন সাংবাদিক সমাজ গঠনে ধারাবাহিক প্রশিক্ষণ অপরিহার্য। এই উদ্যোগ সেই প্রয়াসেরই অংশ।”
সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। কর্মশালায় সংবাদ লেখার কৌশল, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, ভুয়া তথ্য প্রতিরোধ, মাঠ পর্যায়ের রিপোর্টিং, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে ছিল বিস্তারিত সেশন। অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী এই প্রশিক্ষণকে সময়োপযোগী ও অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি ও চ্যানেল এ ওয়ানের কুষ্টিয়া প্রতিনিধি ডা. মো. মুনজুরুল ইসলাম, চ্যানেল এসের কুমারখালি প্রতিনিধি মনোয়ার হোসেন, এস ডি টেলিভিশনের প্রতিনিধি খালিদ বিন সৈকত, লালন টিভির প্রতিনিধি শামীম রেজা, এস কে টেলিভিশনের ম্যানেজার এসকে মিরাজ এবং এসকে ক্যাফে এন্ড রেস্টুরেন্টের সহকারী কর্মকর্তা মো. হান্নান বিশ্বাসসহ গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পরিধি যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি বাড়ছে দায়বদ্ধতাও। তাই যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এখন সময়ের দাবি। এই কর্মশালা সে পথেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আয়োজকরা জানান, সাংবাদিক সমাজকে আরও দক্ষ, সচেতন ও পেশাদার করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কর্মশালাটি সফল বাস্তবায়নে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে লালন টিভি-২৪, দৈনিক প্রতিজ্ঞা ও জনতার পত্রিকা ডটকম। সুশৃঙ্খল আয়োজন, প্রাণবন্ত আলোচনা এবং অংশগ্রহণকারীদের উৎসাহে পুরো কর্মশালা পরিণত হয় সাংবাদিকতা উন্নয়নের এক অর্থবহ মহাসম্মেলনে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ কুষ্টিয়ার গণমাধ্যম অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com