September 20, 2026, 6:36 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
কোটি টাকার হেরোইনসহ ছাত্রদল নেতা গ্রেফতার

কোটি টাকার হেরোইনসহ ছাত্রদল নেতা গ্রেফতার

সিলেটের আলো:: গোয়াইনঘাটে প্রায় ১ কোটি টাকার হেরোইনসহ ছাত্রদল নেতা লিটনসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা য়ায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলাধীন জাফলং মোহাম্মদপুর এলাকার দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় একটি স্কুল ব্যাগে ভর্তি বিভিন্ন রকমের কাপড়ের লেইস দিয়ে সেলাই করা হেরোইনের প্যাকেট এবং কসটেপ, সেলাই মেশিনসহ বিপুল পরিমান সরঞ্জাদিসহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের তত্ত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, এসআই মুহিবুর রহমান, এসআই যিশু দত্ত, এসআই রাজিব এ অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ ৩ জনকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলেন, পশ্চিম লাখের পাড় গ্রামের আব্দুস শহীদের পুত্র আব্দুল মালিক লিটন (৩৫), গাইবান্ধা জেলার আলীরবাজার মাছের ভিটা গ্রামের আমজাদ হোসেনের পুত্র মাসুম আহমদ (২৯), ভাউরভাগ গ্রামের সুবল ব্যার্জির পুত্র সোহেল ব্যানার্জি (৩০) এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে উপজেলার পর্যটন এলাকা জাফলংকে কেন্দ্র করে হেরোইন, ইয়াবা, মদ ফেন্সিডিল ব্যাবসা করে আসছে এই চক্রটি। বিভিন্ন সময় এলাকাবাসীরা দেখলেও এদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন মাদক, হেরোইন, ফেন্সিডিলসহ সকল প্রকার অপরাধ দূরীকরণে জিরো টলারেন্সে রয়েছেন। আর তারই নির্দেশনায় গোয়াইনঘাটে নিয়মিত মাধকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com