June 21, 2026, 6:57 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
ক্বীন ব্রীজ থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ক্বীন ব্রীজ থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার ভার্থখলা এলাকার ক্বীন ব্রীজ থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ লাখ টাকার চেয়েও বেশী দামের গাঁজা উদ্ধার করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শেখ মনির মিয়া ওরফে কালা মনির (২৫)।
পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল’র নেতৃত্বে কদমতলীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. কামাল হোসেন সরকার, শামীম উদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে সাড়ে ১৮ কেজী গাঁজা উদ্ধার করা হয়।

সিলেট মে্েট্টাপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাড়ে ১৮ কেজী গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার চেয়েও বেশী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com