September 19, 2026, 8:58 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ক্লাস ফাঁকি দিয়ে শিশুপার্কে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আড্ডা দেয়ায় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ

ক্লাস ফাঁকি দিয়ে শিশুপার্কে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আড্ডা দেয়ায় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ

চাঁদপুরের ফরিদগঞ্জে ক্লাস ফাঁকি দিয়ে,ফরিদগঞ্জ ব্রিজ সংলগ্ন অমি শিশুপার্কে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আড্ডা দেয়ায় শিক্ষার্থীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

২৬ জানুয়ারী শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ‘‘অমি শিশু পার্কে’’ এ অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিবসহ একদল পুলিশ।

এসময় অমি শিশু পার্ক থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ১৫ জন ছাত্র এবং ৭ জন ছাত্রীকে আটক করা হয়।

 

প্রায় সময়ে স্কুল কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা পার্কে আসে, মা-বাবা সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু মা-বাবার চোখকে ফাঁকি দিয়ে তারা সময় কাটায় পার্কে। শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।

ভারপাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব বলেন, ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে পার্কে অবাধে চলাফেরা করে এবং বিভিন্ন সময়ে তারা আবেগের বসে দুর্ঘটনার সম্মুখীন হয়। আটক করা শিক্ষার্থীদের তিনি সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে বলেন, পরে অভিভাবক দেরকে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com