September 19, 2026, 6:36 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
খুলনা বিভাগের ঐতিহ্যবাহী বাগআঁচড়া ৭মাইল পশুহাটে জমে উঠেছে কেনাবেচা

খুলনা বিভাগের ঐতিহ্যবাহী বাগআঁচড়া ৭মাইল পশুহাটে জমে উঠেছে কেনাবেচা

আবু বকর ছিদ্দিক,শার্শা (যশোর) প্রতিনিধি : আর কয়েকদিন পর ঈদুল আযহা। কোরবানি ঈদকে সামনে রেখে খুলনা বিভাগের সবচেয়ে বড় যশোর জেলার ঐতিহ্যবাহী শার্শা উপজেলার বাগআঁচড়া ৭মাইল পশুহাট জমে উঠেছে। খুলনা বিভাগের সবচেয়ে বড় পশু হাটে ক্রেতাদের ঢল নেমেছে। শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিশাল এলাকা নিয়ে এ পশু হাট। কোরবানী ঈদকে সামনে রেখে পশুর ব্যাপক সমাগম ঘটেছে এ হাটে। ক্রেতা- বিক্রেত দের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন এর পাশাপাশি হাট ইজারাদাররা তাদের নিজস্ব লোকজন নিয়ে বাড়তি নজরদারী রাখছেন। তবে এ বছর বড় গরুর চাহিদা মন্দা। ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। গতবারের চাইতে এবার গরুর দাম কিছুটা কম হলেও ছাগলের দাম একটু বেশি। ঈদ যতই এগিয়ে আসছে এ অঞ্চলের সবচেয়ে বড় এ পশুহাটে ততই বাড়ছে গরু- ছাগলের কেনাবেচা। সাধারণ ক্রেতাদের পাশাপাশি হটে ভিড় করছেন বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আসা পশু ব্যাপারি ও ক্রেতা- বিক্রেতারা। হাটে এবার ভারতীয় গরু কম থাকায় ভালো দাম পেয়ে খুশি স্থানীয় বিক্রতা ও খামারিরা। দাম সার্ধের মধ্যে থাকায় পছন্দ মতো গরু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারাও। সরেজমিনে হাটে গিয়ে দেখা গেছে কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ফিরছেন তাদের পছন্দের গরু- ছাগল কেনার জন্য। অধিংশ ক্রেতারা বাড়ি ফিরছেন পছন্দমতো কোরবানির গরু কিনে। আবার কেউ কেউ অপেক্ষা করছে শেষ মুহূর্তের জন্য। হাটে আসা কয়েক জন ক্রেতা জানান, হাটে পছন্দের গরুর অভাব নেই। তারা তাদের সার্ধ্যরে মধ্যে ভালো ষাঁড় গরু কিনতে পারছেন। বাগআঁচড়া ৭মাইল পশু হাটের ইজারাদার জানান, হাটে ক্রেতাদের পছন্দসই গরু- ছাগল উঠেছে। এবং দাম ও সার্ধের মধ্যে রয়েছে তাই হাটের বেচা বিক্রি অনেকাংশে ভালো। তবে হাটে মাঝারি গরুর চাহিদা বেশি। গরু- ছাগল বেচা কেনার সময় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এছাড়াও অনেক দুর দুরান্ত থেকে যেসব গরু ব্যবসায়ীরা অসছেন তাদেরকে সর্বাত্তোম সহযোগীতা করা হচ্ছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com