June 21, 2026, 6:54 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
গতকাল রোববার রাতে নগরীর টিলাগড় পয়েন্টে ছাত্রলীগ কর্মী তানিম খান খুনের ঘটনায় আটক ৪ জন

গতকাল রোববার রাতে নগরীর টিলাগড় পয়েন্টে ছাত্রলীগ কর্মী তানিম খান খুনের ঘটনায় আটক ৪ জন

গতকাল রোববার রাতে নগরীর টিলাগড় পয়েন্টে ছাত্রলীগ কর্মী তানিম খান খুনের ঘটনায় আটক ৪ জনের পরিচয় পাওয়া গেছে।

আটককৃতরা হলেন- ‘ফাইটার ডায়মন্ড’ খ্যাত ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন ডায়মন্ড, ছাত্রলীগকর্মী রুহেল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ। তারা সবাই আওয়ামী লীগ নেতা ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ গ্রুপের অনুসারী বলে জানা গেছে।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টিলাগড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তানিম খুনের ঘটনায় ডায়মন্ডসহ চারজনকে আটক করা হয়েছে। আটক অন্যরা হলেন আওয়ামী লীগের আজাদ গ্রুপের অনুসারী ছাত্রলীগকর্মী রুহেল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ। খুনের পর রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ওসি।

প্রসঙ্গত, গত রোববার রাত ৯টায় টিলাগড় পয়েন্টে ছুরিকাঘাত হন সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী তানিম খান। তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানিম ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী। গ্রুপের পক্ষ থেকে এ ঘটনার জন্য প্রতিপক্ষ আজাদ গ্রুপকে দায়ী করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com