August 5, 2026, 7:50 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
গোপালগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধস্থলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী খন্দকার রেজাউল হাসেম, শিল্পী কামরুজ্জামান তালুকদার, জেলা কালচারাল কর্মকর্তা মামুন বিন সালেহ। এ প্রতিযোগিতায় জেলার সকল বিদ্যালয় থেকে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধস্থলে চার দিনের আর্টক্যাম্প বসানো হয়েছে। এতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com