June 21, 2026, 3:39 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

জুয়েল আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জাকে।
এছাড়াও কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে জৈন্তাবার্তার সৈয়দ হেলাল আহমদ বাদশা, সহ-সভাপতি দৈনিক কালবেলার মো. আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে আইঅন টিভির সিলেট প্রতিনিধি লোকমান আহমদ, কোষাধ্যক্ষ কালের কণ্ঠের গোয়াইনঘাট প্রতিনিধি রাসেল আহমদ, দপ্তর সম্পাদক গ্রীণ টিভির সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনকিলাবের তানজিল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক প্রতিদিনের কাগজের শাহ আলম, পাঠাগার বিষয়ক সম্পাদক এশিয়ান টিভির এমদাদুর রহমান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ মিডিয়ার রুবেল আহমদ, নির্বাহী সদস্য যুগভেরীর দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পী, উত্তর পূর্বের হারুন আহমদ, প্রতিদিনের বাংলাদেশের মারজানুল আযহার জুনেদ এবং সিলেটের দিনরাতের এবাদুর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব কার্যালয়ে নব-নিযুক্ত কমিটি ঘোষণা করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন ও আলী হোসেন প্রমুখ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে একসাথে কাজ করবেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com