November 4, 2026, 9:43 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রীর সমর্থকের উপর হামলা

গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রীর সমর্থকের উপর হামলা

অভিযোগসূত্রে জানা গেছে, রবিবার (২৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে নুরুল ইসলাম নাহিদের পক্ষে প্রচারনা কাজে গোলাপগঞ্জ থানার হিলালপুর গ্রামের বাড়ি থেকে বের হওয়ার সময় সামাদের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের হামলায় তার বাম চোখের পাশে মারাত্মক জখম হয়। সামাদকে বাঁচাতে তার মা এগিয়ে আসলে তাকেও লাঞ্চিত করা হয়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকে ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সামাদ আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় আজিজুর রহমান ফয়ছল (৪৫), খয়রুল ইসলাম বাছন (৪০), সাইদুল ইসলাম (২৮), অলিউর রহমান সাফিকী (৩২)সহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com