November 4, 2026, 2:25 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
গোলাপগঞ্জে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির পরিদর্শন করলেন ডিআইজি

গোলাপগঞ্জে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির পরিদর্শন করলেন ডিআইজি

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তিনি মন্দির পরিদর্শনে যান। পরিদর্শন কালে মন্দির প্রাঙ্গনের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি। এসময় তাঁর সম্মানে মন্দির প্রাঙ্গনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এএসপি গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরের সেবায়েত রাধা বিনোধ মিশ্র, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক কাজল কান্তি দাস, ইউপি সদস্য রেজাউল হক রাজু, সেলিম আহমদ, নিজাম আহমদ, সাহাবুদ্দিন আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, পূজা উদযাপন পরিষদ নেতা নকুল রাম মালাকার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধির রাম বিশ্বাস, ঢাকাদক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশু দেব, সাধারণ সম্পাদক বিদ্যুৎ ভূষণ দেব, ভাদেশ্বর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধীর রঞ্জন দাস, সাংবাদিক ফারহান মাসউদ আফছর, ব্যবসায়ী তাপস চন্দ্র কাপালী প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com