May 7, 2026, 11:38 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
গোলাপগঞ্জে সামাজিক সংগঠন  ‘আলোর বাতিঘর’ গঠনের লক্ষ্যে আলোচনা সভা

গোলাপগঞ্জে সামাজিক সংগঠন  ‘আলোর বাতিঘর’ গঠনের লক্ষ্যে আলোচনা সভা

সিলেটের আলো:: গোলাপগঞ্জে সামাজিক সংগঠন  ‘আলোর বাতিঘর’ গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে গোলাপগঞ্জের পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাবিবুর রহমানের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সাংবাদিক জালাল আহমদের সভাপতিত্বে ও কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক শেখ নুরুল ইসলামের উপস্থাপনায় শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ কামরান আহমদ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতা জামাল আহমদ, সাংবাদিক মনসুন মুন্না, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ট্রাইমস ট্রিবিউন টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক রুবেল আহমদ, হাফিজ বেলাল আহমদ, হাফিজ আব্দুল মতিন, মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক ফাহাদ হোসাইন, সৈয়দ রাসেদ আহমদ, মোঃআফজাল হোসেন, মোহাম্মদ সামী, সাংবাদিক কেএম আব্দুল্লাহ্, জাকারিয়া আহমদ, মোঃনাইমুল ইসলাম, সহকারী শিক্ষক সৈয়দ আলবাব হোসাইন, সাংবাদিক শাহ আলম, মোঃ ছদরুজ্জামান রুবেল, আব্দুর রহিম শফিক, মুজিবুর রহমান, মোঃ সেলিম আহমদ, জাবের আহমদ, সাংবাদিক তামিম আহমদ, মোঃ ইমন আহমদ প্রমুখ।

সভায় সমাজের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের সেবার লক্ষ্যে  বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা’র বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত মানবতার ফেরিওয়ালা ও সরকারি/বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ব্যবসায়ী সহ শিক্ষিত যুব সমাজের ব্যক্তিদের নিয়ে এই সামাজিক সংগঠনটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com