September 20, 2026, 5:39 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও ২জন আহত

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও ২জন আহত

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও ২জন আহতের খবর পাওয়া গেছে। আজ বুধবার (৯ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার আলী মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার সময় জকিগঞ্জগামী সিলেট ব-১১-০০৪২ বাস চৌঘরী এলাকায় পৌছা মাত্র বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা সিলেট-থ-১২-৩৪৫৫ ধাক্কা দিলে ঘটনাস্থলে ১জন ও সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সিএনজির অপর দুই যাত্রী মৃত্যু ঘটে। তাৎক্ষনিক স্থানীয়রা সিএনজির যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে মারা যাওয়া জইনুল ইসলাম (৪০) নামে একজনের পরিচয় পাওয়া যায়। তার বাড়ী জকিগঞ্জ থানার শাহবাগ মইনপুর বলে জানা যায়। এসময় এহিয়া আহমদ (২০) নামে আহত একজনের পরিচয়ও পাওয়া যায়। সে একই থানার একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তাৎক্ষনিক অন্যান্য নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোলাপগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) দিলোয়ার হোসেন,এসআই ফয়জুল করিম,এসআই মঞ্জুরুলসহ পুলিশ ফোর্স। আহত ও নিহতদের খবরটি নিশ্চিত করেছে স্থানীয়রা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com