September 19, 2026, 8:43 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
গোলাপগঞ্জে ৮বছরের শিশুকে ধর্ষণের

গোলাপগঞ্জে ৮বছরের শিশুকে ধর্ষণের

গোলাপগঞ্জে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ মার্চ) বিকেলে গোলাপগঞ্জ পৌর এলাকাত ফুলবাড়ি পূর্ব পাড়ায গ্রামে এঘটনাটি ঘটে।

 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (মামলা নং-০৫/৩২, ৬-০৩-২০২৪ইংরেজি) দায়ের করেন। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত শাহরিয়ার নাসিম রিঝুল (২৮) নামের যুবককে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত যুবক পৌরসভার ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

 

জানা যায়, বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে শাহরিয়ার নাসিম রিজুল তার প্রতিবেশী ওই শিশুটিকে বড়ই খাওয়ার জন্য তার বাড়ি থেকে মরিচ আনতে বলে। এসময় ওই শিশুটি রিজুলের ঘরে এসে জানায় যে তাদের ঘরে মরিচ নেই। এসময় রিজুল শিশুটিকে একা পেয়ে তার ঘরেই ধর্ষণ করে। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাকে সব ঘটনা খুলে বলে। এ ঘটনা শুনে মা গোলাপগঞ্জ মডেল থানায় শাহরিয়ার নাসিম রিঝুলকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ ওই রাতেই অভিযান পরিচালনা করে শাহরিয়ার নাসিম রিঝুলকে গ্রেপ্তার করে।

 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাছুদুল আমিন বলেন, পুলিশ অভিযুক্তকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com