August 5, 2026, 12:29 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
গোয়াইনঘাটে চা শ্রমিকের হামলায় যুবক খুন

গোয়াইনঘাটে চা শ্রমিকের হামলায় যুবক খুন

রফিক সরকার, গোয়াইনঘাট (সিলেট) : সিলেটের গোয়াইনঘাটে গুলনি চা বাগানে শ্রমিকদের হামলায় এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম আলী হোসেন। সে উপজেলার রাজার বাগান (ফতেহপুর ৩য় খন্ড) গ্রামের নূর হোসেন’র পুত্র। এ ঘটনায় নিহত আলী হোসেনের বাবা নূর হোসেন ও বাগানের ম্যানেজার কাজী হামিম এবং দুইজন প্রহরীসহ উভয় পক্ষের অন্তত আরও ৬ জন আহত হয়েছেন। বর্তমানে আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার দুপুরে আলী হোসেনের পালিত চারটি গরু গুলনি চা বাগানের ভেতরে প্রবেশ করে বাগানের ভিতরে রোপায়িত বিভিন্ন জাতের চারা বিনষ্ট করছিল। খবর পেয়ে গুলনি চা বাগানের সহকারী ম্যানেজার কাজী হামিম ওই গরুগুলিকে আটক করেন। পরদিন শনিবার বিকেলে আলী হোসেন ও তার বাবা আটক গরুগুলো ছাড়িয়ে আনতে চা বাগানে যান। বাগানের ম্যানেজার কাজী হামিমকে গরুগুলোকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন তারা। কাজী হামিম তাদের কথায় সাড়া না দিয়ে তর্কে জড়িয়ে পড়েন। বাকবিতান্ডার এক পর্যায়ে উভয় পক্ষ মারামারি শুরু করেন। এসময় পাশে অবস্থানরত চা শ্রমিকরা বাগানের পাগলা ঘন্টা বাজানো শুরু করে। পাগলা ঘন্টার শব্দ পেয়ে চা বাগানের সকল শ্রমিক জড়ো হয়ে আলী হোসেন ও তার বাবার উপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হয় আলী হোসেন। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ প্রতিবেদন লেখার সময় গতকাল রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলনি চা বাগানের ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com