November 4, 2026, 2:09 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
গোয়াইনঘাটে ত্রাণ পেতে ৩৩৩ নাম্বারে ফোন করার আহবান জানালেন ইউএনও

গোয়াইনঘাটে ত্রাণ পেতে ৩৩৩ নাম্বারে ফোন করার আহবান জানালেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেন, কোভিড-১৯ ও আকস্মিক বন্যায় আমরা একটি কঠিন সময় পার করছি। অনেক মানুষ, বিশেষত: যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল তাদের জীবনে এখন দু:সময়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সাধারণ মানুষের পাশে আছেন এবং সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দেয়ার নির্দেশনা প্রদান করেছেন। গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ প্রতিনিয়ত গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতির খোঁজ নিচ্ছেন ও ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।
মানুষের এ কঠিন সময়ে পাশে থাকার উদ্দেশ্যে ৩৩৩ কল সার্ভিসের মাধ্যমে আবেদন করা মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। যদি আপনার অথবা আপনার পাশে কোনো ব্যক্তির ত্রাণ সহায়তার প্রয়োজন হয়, তবে ৩৩৩-এ কল করুন। আমরা যাচাই-বাছাই সাপেক্ষে গোয়াইনঘাটের যে কোনো প্রান্তে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেব।
নির্বাহী অফিসার আর বলেন, গোয়াইনঘাটের প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তা প্রদানের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের সাথে যোগাযোগ করুন। সিলেট জেলায় প্রতিদিন কোভিড আক্রান্তের ও মৃতের সংখ্যা বাড়ছে। আমাদের নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সচেতন হওয়া খুবই জরুরি। এই কঠিন সময়ে আপনারা বাড়িতে অবস্থান করে পরষ্পরকে সহযোগিতা করুন। নিশ্চয়ই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কোভিড ও বন্যা পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারব।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com