September 19, 2026, 7:05 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
গোয়াইনঘাটে যৌতুকের বলি গৃহবধূ সেলিনা?

গোয়াইনঘাটে যৌতুকের বলি গৃহবধূ সেলিনা?

গোয়াইনঘাট সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাটে যৌতুকের বলি একসন্তানের জননী গৃহবধূ সেলিনা বেগম। যৌতুক না পেয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার আদালতে হত্যামামলা করা হয়েছে।

আদালত নালিশা মামলাটি দ্রুত ‘এফআইআর’ করতে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার সকাল ১০টায় থানার সুলতানপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটে।

জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট থানার পান্তমাই গ্রামের মৃত আব্দুল মালিকের মেয়ে সেলিনা বেগম(২২)। গত ২০১৫ সালের ৪মার্চ একই থানার সুলতানপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র আল-আমিনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার কোল জুড়ে আসে এক পুত্রসন্তান, যার বর্তমান বয়স ২বছর।

বিয়ের পর থেকে স্বামী ও শশুর পরিবার সেলিনার কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। মাঝে মধ্যে পিত্রালয় হতে কিছু টাকাও এনে দিয়েছিল সেলিনা। কিন্তু স্বামী ও শশুর পক্ষ নাছোড় বান্দা । তারা ৩লাখ টাকা যৌতুক দাবিতে সেলিনাকে প্রায়ই মারপিট করতো।

একপর্যায়ে গত মঙ্গলবার সকালে স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুক দাবিতে গৃহবধূ সেলিনাকে গলাটিপে হত্যা করে । হত্যার পর ঘটনাটি আত্মহত্যা কবলে চালিয়ে দেয়। পরে পুলিশকে ম্যানেজ করে থানায় একটি অপমৃত্যু মামলাও রেকর্ড করিয়ে নেয় তারা।

কিন্তু সেলিনার পিতৃপরিবার তা মেনে নিতে না পারায় তারা থানায় গিয়ে হত্যামামলা করতে চাইলে মামলা নিতে অপারগতা প্রকাশ করে পুলিশ। ফলে বাধ্য হয়ে সেলিনার ভাই আব্দুল হামিদ বৃহস্পতিবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে ৮জনকে আসামী করে একটি নালিশা হত্যামামলা দায়ের করেন।

গ্রহণযোগ্যতা শুনানী শেষে আদালত নালিশা মামলাটি নিয়মিত হত্যামামলায় ‘এফআইআর’ করার নির্দেশ দেন।

মামলার আসামীরা হচ্ছে সিলেটের গোয়াইনঘাট থানার সুলতানপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র ও সেলিনার স্বামী আল আমিন, সেলিনার শশুর মুহিবুর রহমান ও শাশুড়ী খয়রুন নেছা ,সেলিনার ননদ সামিয়া বেগম।

অন্য আসামীরা হচ্ছে একই থানার হাতিরখালের হারিছ উদ্দিনের স্ত্রী বেদেনা বেগম, রাজনগরের বাহার উদ্দিনের স্ত্রী রুবেনা বেগম ও রুবেনার স্বামী বাহার উদ্দিন।

আদালতের প্রসেস শাখা মামলা ও আদেশের সত্যতা নিশ্চিত করেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com