August 5, 2026, 7:45 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
চাঁদ দেখা গেছে, প্রতীক্ষার ঈদ কাল

চাঁদ দেখা গেছে, প্রতীক্ষার ঈদ কাল

অনলাইন ডেস্ক : রোববার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে পবিত্র শাওয়াল মাসের সরু–বাঁকা চাঁদ দেখা গেছে। ফলে সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না।
সরকারের নির্দেশনা অনুযায়ী এবার উন্মুক্ত স্থানে বা ঈদগাহে ঈদুল ফিতরে জামাত অনুষ্ঠিত হচ্ছে না এবার। তবে জাতীয় মসজিদসহ এলাকার মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্যসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়ে থাকেন। এবার বায়তুল মোকাররমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেউ অংশ নিচ্ছেন কি না এখনও জানা যায়নি।
করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানো, জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করা ও হাত না মেলানো-সহ কিছু শর্ত পালন সাপেক্ষে সরকার এবার সমজিদে ঈদের নামাজ পড়ার অনুমতি দিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com