September 20, 2026, 12:12 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
চাচার হাতে ভাতিজা খুন

চাচার হাতে ভাতিজা খুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে জমিজমাসহ পরিবারিক বিরোধের জেরধরে চাচার হাতে ভাতিজা মেহরাব আল হক ফারিয়াম (২৬) খুন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার চক-সুকচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেতরাব আল হক ফারিয়াম ওই গ্রামের মুন্না আখঞ্জীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম জানান, মেহরাব আল হক ফারিয়ামের পিতা মুন্না আখঞ্জীর সাথে দীর্ঘদিন যাবত জমিজমাসহ পরিবারিক বিভিন্ন বিষয়াধি নিয়ে বিরোধ চলে আসছে তার ভাই খালেদ আখঞ্জীর। এরই জেরধরে মুন্না আখঞ্জীর স্ত্রীর সাথে বৃহস্পতিবার সকালে বাকবিতন্ডা হয় খালেদ আখঞ্জীর।
একপর্যায়ে রাত ৯ টার দিকে মুন্না আখঞ্জীর ছেলে মেহরাব আল হক ফারিয়ামকে একা পেয়ে উর্যপূরি ছুরিকাঘাত করে চাচা খালেদ আখঞ্জী। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়ামকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com