September 20, 2026, 5:09 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ছাদিকুর রহমান সুহেল: : নগরীর চৌহাট্টা এলাকায় ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ মাহবুব মির্জা (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাহবুব মির্জা নগরের শেখঘাট এলাকার বাসিন্দা  পিতা মাহবুব আহমদ সিলেট ডায়াবেটিক হাসপাতালের ল্যাব সহকারী পদে কর্মরত আছেন এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে নগরের চৌহাট্টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নগরের জিন্দাবাজারে একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ইমতিয়াজ ও তার বন্ধুরা শহরতলীর বালুচর কনের বাড়িতে যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে চৌহাট্টা পয়েন্টে জিন্দাবাজার থেকে আম্বরখানার দিকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ইমতিয়াজের মৃত্যু হয়। অন্যরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com