September 19, 2026, 5:44 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ছাত্র কেন মারা গেল? রোগী আসলে চিকিৎসা করতে হবে’

ছাত্র কেন মারা গেল? রোগী আসলে চিকিৎসা করতে হবে’

সিলেটের আলোঃঃ করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ও সিলেটের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের চিকিৎসায় অবহেলা প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের জন্য নানা সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে জানান, রোগী আসলে চিকিৎসা করতে হবে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু করেন প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন তিনি।

করোনা সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র চিকিৎসা না পেয়ে মারা যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী চিকিৎসকদের অবহেলার কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিকিৎসা না পেয়ে কেন মারা যাবে?

যেসব ডাক্তারের বিরুদ্ধে করোনা পরিস্থিতিতে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

এ সময় করোনাভাইরাস মোকাবিলায় অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আক্রান্তদের সেবা দিতে গিয়ে যদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে পদমর্যাদা অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে এবং আল্লাহ না করুক কেউ মারা গেলে তার ৫ গুণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা কথাও জানান তিনি।

সৌজন্যে : কালের কণ্ঠ


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com