September 19, 2026, 9:37 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ছিনতাইকারী সন্দেহে শাবি ফটকে আটক ২

ছিনতাইকারী সন্দেহে শাবি ফটকে আটক ২

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছিনতাইকারী সন্দেহে অন্তত ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে সিএনজি অটোরিকশা থেকে ছুরিসহ সন্দেহভাজনদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নগরীর শেখ পাড়ার মারুফ হোসেন (২৪) এবং রাজারগাওয়ের জাহাঙ্গীর আলম (২৮)।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা টহল বৃদ্ধি করেছি। ছিনতাইকারী চক্রকে ধরার জন্য আমাদের তৎপরতা চলবে বলে জানান শফিকুল ইসলাম। আমরা কাজ করছি। ঘটনার সময় উপস্থিত শাবির কর্মকর্তা সিরাজুল ইসলাম আটককৃতদের কাছে ছুরি দেখতে পেয়েছেন বলে জানান।

গত দেড় মাসে বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় সিএনজিতে আসার পথে অর্ধশতাধিক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়। পাশাপাশি অনেক কর্মকর্তা কর্মচারিও ছিনতাইয়ের শিকার হন।

এ ঘটনার প্রতিবাদে গত ৬ নভেম্বর শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করলে সিএনজি চালক ও শ্রমিকরা হামলা চালায়। এতে শিক্ষক, শিক্ষার্থী, পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com