August 5, 2026, 12:28 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
জকিগঞ্জে মাটি চাপা দেয়া কলেজ ছাত্রের লাশের সন্ধান

জকিগঞ্জে মাটি চাপা দেয়া কলেজ ছাত্রের লাশের সন্ধান

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় ছয়ফুল আলম (১৮) নামের এক কলেজ ছাত্রের মাটি চাপা দেওয়া লাশের সন্ধান পাওয়া গেছে।

আজ সোমবার তার বাড়ির পাশের খাদে লাশের সন্ধান পাওয়া যায়। নিহত জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের ছালেহপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে ও ইছামতি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সুত্রে জানা গেছে, ছয়ফুল আলম শনিবার সকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে স্থানীয় লোকজন তাদের বাড়ির পাশের খাদে দূর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে ছয়ফুল আলমে মাটি চাঁপা লাশ দেখতে পান।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com