November 4, 2026, 10:52 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
জকিগঞ্জ থানার এ এস আই করোনায় আক্রান্ত

জকিগঞ্জ থানার এ এস আই করোনায় আক্রান্ত

সিলেটের আলোঃঃ জকিগঞ্জে এবার আক্রান্ত হলেন এক পুলিশ সদস্য। ১৬ মে শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ওই পুলিশ সদস্যের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মেহেদি।  করোনা শনাক্ত হওয়া ওই পুলিশ সদস্যের নাম তাজুল ইসলাম। তিনি জকিগঞ্জ থানার সহকারি পুলিশ পরিদর্শক। খবর পেয়ে রাতেই তাজুল ইসলামকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা শনাক্ত হওয়ার খবর পেয়ে পুলিশ সুপারের পরামর্শে তাজুল ইসলামকে পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর আগে গত ১৩ মে করোনার উপসর্গ নিয়ে জকিগঞ্জ থানার  এক পুলিশ কনস্টেবল চিকিৎসাধীন রয়েছেন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে। তিনি জকিগঞ্জ থানার একজন কনস্টেবল।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com