November 4, 2026, 8:24 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
জগন্নাথপুরের কলকলিয়ায় জাতীয় শ্রমিকলীগের সভা

জগন্নাথপুরের কলকলিয়ায় জাতীয় শ্রমিকলীগের সভা

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি,   সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠনের লক্ষে জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সফর উপলক্ষে কলকলিয়া ইউপি জাতীয় শ্রমিকলীগ নেতা মোঃ গৌছ আলীর সভাপতিত্ব ও উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব লিপটু দেবের পরিচালনায় স্থানীয় কলকলিয়া বাজারে রবিবার (৭ জানুয়ারি) বিকালে এক সভা অনুষ্ঠিত হয়েছ।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মোঃ শাহ নিজামুল করিম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মোঃ বাদশা মিয়া,মোঃ আব্দুল  মজিদ, মোঃ আব্দুল কাদির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু দীপক কান্তি দে দিপাল,যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, সুনামগঞ্জ আওয়ামী যুবলীগ নেতা আলাল হোসেন রানা প্রমুখ।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিন, মোঃ তারা মিয়া ( মেম্বার), মোঃ আব্দুল হাসিম(মেম্বার) কলকলিয়া ইউপি যুবলীগ নেতা ব্রীজেশ দেবনাথ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com