September 20, 2026, 12:06 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত ৬ জনকে হাজতে প্রেরণ

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত ৬ জনকে হাজতে প্রেরণ

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি # জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের পৃথক দু’ টি  ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে কলকলিয়া ইউনিয়নের সাবেক  সদস্য আজিজুল ইসলাম, মিলন্দর আলী, মামুন মিয়া, জাহাঙ্গীর আলম ও কবির মিয়া এবং জগন্নাথপুরের পাবেল মিয়া কে গ্রেফতার  করে। মঙ্গলবার(১৯ ডিসেম্বর)  তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান,সুনামগঞ্জ জেলাধীন জগন্নগাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘিপুড়া গ্রাম নিবাসী  সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম ও একই গ্রামের আরজ আলীর মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার(১৭ ডিসেম্বর)  বিকালে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হন। এ সময় ঘটনাস্থল পরিদর্শনকালে জগন্নাথপুর থানা পুলিশ কলকলিয়া ইউনিয়নের সাবেক সদস্য ঘিপুড়া নিবাসী  আজিজুল ইসলাম, মিলন্দর আলী, মামুন মিয়া, জাহাঙ্গীর আলম ও কবির মিয়াকে গ্রেফতার করে।
এদিকে একই দিন জেলার  জগন্নাথপুর পৌর শহরের পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে চাচা আহতের ঘটনায়  ভাতিজা পাবেল মিয়াকে আটক করে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় আটককৃত ৬ জনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com