June 21, 2026, 6:54 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
জগন্নাথপুরে বিএনপির দু’গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা

জগন্নাথপুরে বিএনপির দু’গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর, প্রতিনিধি, জগন্নাথপুরে বিএনপির দু’গ্রুপের সমাবেশকে কেন্দ্রে করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।যেকোন মুহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।  সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যােগে অাগামীকাল ৩০ ই জানুয়ারি শনিবার সোনাতনপুর বাজারে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে অালোচনা সভার অায়োজন করিলে অপর গ্রুপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আক্তারুজ্জামান আক্তারের অনুসারী ওই দিন একই স্হানে একই সময়ে একই কর্মসূচি নিয়ে অালোচনা সভার ঘোষণা দিয়েছে। উভয় পক্ষ সম্মেলনকে সফল করতে প্রচারনা চালিয়ে যাচ্ছে।এ নিয়ে ইপজেলা বিএনপির বর্তমান সভাপতি আনু হুরায়রা ছাদ মাষ্টার ও সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার   গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এক পক্ষ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে। অপর পক্ষ কৌশলে অনুষ্ঠান করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অাগামিকাল ৩০ জানুয়ারি শনিবার বিকেলে একই স্হানে একই সময়ে ইউনিয়ন বিএনপির উভয় গ্রুপের উদ্যােগে সোনাতনপুর বাজারে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে অালোচনা সভা ডাকায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
উভয় গ্রুপ একে অপরকে ছাড় দিতে নারাজ, সভা করতে উভয় গ্রুপই অটল-অবিচল। । সভাকে কেন্দ্রে করে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে অাশংকা করছেন স্হানীয়রা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com