September 19, 2026, 10:15 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
জগন্নাথপুরে ৭বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা: মামলা দায়ের

জগন্নাথপুরে ৭বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা: মামলা দায়ের

 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি ::
 জগন্নাথপুরে টাকার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে মকলিছ মিয়া(২৪) নামক  এক যুবক। এমন অভিযোগে ওই শিশুর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ পত্র থেকে জানা যায়,সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর  উপজেলার  মীরপুর ইউনিয়নের সীমান্তবর্তী আটঘর গ্রামের আছম মিয়া( ছদ্মনাম) এর সাত বছরের শিশু কন্যা গত রোববার দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় পাড়ার অন্যান্যে শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় একই গ্রাম নিবাসী মনাই মিয়ার ছেলে বখাটে মকলিছ মিয়া(২৪) টাকার লোভ দেখিয়ে ওই শিশু কন্যাকে তার বসত বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন ওই নির্যাতিত শিশু ওই বখাটেকে হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে আসে এবং শিশুর আত্মচিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।এই ব্যাপারে ঐ শিশুর মা বাদী হয়ে রোববার (৩ডিসেম্বর) রাতে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন( মামলা নং-০১, তারিখ ০৩/১২/১৭ইং)।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান  জানান, ইতিমধ্যে মামলার একমাত্র আসামী ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছে। তাকে পাওয়া যায়নি। তাদের স্ব-পরিবারে ঘটনার পর থেকে পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনতে সর্ব্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।
এঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com